ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৭৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে আরও ৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৬১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি হন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীদের মধ্যে রাজধানী ঢাকায় সরকারি হাসপাতালে ২৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৩ জন ভর্তি হন। এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ৪০২জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৯৩ জন ও বেসরকারি হাসপাতালে ১০৯ জন রোগী ভর্তি আছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ২৭ হাজার ৭৮ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৫৭৮ জন।
এদিকে চলতি বছরে আক্রান্ত মোট ডেঙ্গুরোগীর মধ্যে জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন এবং ২৮ নভেম্বর পর্যন্ত তিন হাজার ৪২৩ জন হাসপাতালে ভর্তি হন।
এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৮ জন মারা গেছেন। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং নভেম্বরে (২৮ নভেম্বর পর্যন্ত) সাতজনের মৃত্যু হয়।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ




