ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ০:১২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ডেঙ্গু কেড়ে নিল আরও এক শিশুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালেই ১৩ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে।

ঢামেকে সবশেষ মারা যাওয়া শিশুর নাম হাসান (১৫)। তার বাবার নাম মোহাম্মদ আলী। খিলগাঁওয়ের সিপাইপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখানে।

হাসানরা দুই ভাইবোন ছিল। মেরাদিয়া স্কুলে ক্লাস ফোরে পড়ত হাসান।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসান ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল ৩ আগস্ট। রোববার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এর আগে রাজধানীর খিদমাহ হাসপাতালে গত ২৮ জুলাই থেকে চিকিৎসাধীন ছিল সে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন। তিনি জানান, এ নিয়ে এই হাসপাতালে ১৩ জন মারা গেল ডেঙ্গুতে। তিনি জানান, সোমবার সকালের দিকে হাসানের মৃত্যুর বিষয়টি নথিভুক্ত হয়েছে হাসপাতালের নথিতে। দুদিন একটু কম থাকার পর ডেঙ্গু রোগীর সংখ্যা আবারও বাড়ছে বলে জানান তিনি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টা হলো রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত। হাসপাতালে এখন সর্বমোট ভর্তি আছে ৫৭০ ডেঙ্গু রোগী।

-জেডসি