ডেঙ্গু ডেডিকেটেড হচ্ছে ডিএনসিসি কোভিড হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জনবল এবং ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত সরঞ্জামের ব্যবস্থা হলেই হাসপাতালটিকে পুরোপুরি ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হবে।
বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার উপপরিচালক ডা. শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে মৌখিকভাবে ঘোষণা হয়েছে। ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি হচ্ছে।
শফিকুল ইসলাম বলেন, হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করার জন্য পর্যাপ্ত লোকবল ও সরঞ্জামের ব্যবস্থা এখনো হয়নি। তা হয়ে গেলে খুবই শিগগিরই পুরোপুরি ডেডিকেটেড হিসেবে হাসপাতালটিকে ঘোষণা করা হবে।
এর আগে গত সোমবার (১০ জুলাই) দেশে অব্যাহতভাবে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় ডিএনসিসি কোভিড হাসপাতালকে প্রয়োজনে এক হাজার শয্যার ডেঙ্গু ডেডিকেটেড করে দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, দেশে ডেঙ্গু রোগী বাড়লেও এখনও তা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। রাজধানীর অনেক হাসপাতালে এখনও শয্যা খালি রয়েছে, তবে রোগী বাড়ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আমাদের সব হাসপাতাল ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। রাজধানী ঢাকার সব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক রোগী রয়েছে। কারণ ওই অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। আমরা ওই হাসপাতাল থেকে রোগী অন্যান্য হাসপাতালে নেওয়ার কথা ভাবছি। কেননা এত বেশি রোগী হলে চিকিৎসা দেওয়া কঠিন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



