ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি সহ্য করা হবে না : এলজিআরডি মন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে কোন ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
আজ বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে স্থানীয় সরকার বিভাগের ২৫ থেকে ৩১ জুলাই ‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, দেশব্যাপী এডিস মশার প্রকোপ এবং ডেঙ্গুর বিস্তার বৃদ্ধি পেয়েছে। কাজেই মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারী দপ্তর বা সংস্থাসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এ লক্ষ্যে সরকার সম্মিলিতভাবে কাজ করছে। শিগগির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করে মন্ত্রী এক বর্ন্যাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ছাড়াও ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা (এমপি), চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, বিশিষ্ট কলামিস্ট আবুল মকসুদ এবং রাজনীতি, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্ব ও জনসাধারণ অংশগ্রহণ করেন।
‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালনের অংশ হিসেবে সারাদেশে সিটি কর্পোরেশন, জেলা, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নসমূহের উদ্যোগে সকল ড্রেন, নালা, খাল, জলাশয়, মজা পুকুর হতে কচুরিপানাসহ অন্যান্য ময়লা পরিষ্কার করা হবে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে মশক জন্মানোর সব স্থানে (ওয়ার্ড/পাড়া/মহল্লাভিত্তিক) সময়সূচি নির্ধারণ করে প্রয়োজনীয় লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ করা হবে।
দেশের সব নাগরিককে নিজ নিজ বসতবাড়ি ও আঙ্গিনাসহ বাড়ির চারপাশ এবং সকল সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে নিজ উদ্যোগে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অনুষ্ঠান থেকে অনুরোধ করা হয়।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?









