ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৩২:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ডেঙ্গু: মৃত্যুর মিছিলে আরও ১৩ জন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু থামছেই না। বরং প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৩৮ জন। অন্যদিকে সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৬৩৬ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৯৩ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৩৪০ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ২০৪ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ১ হাজার ৮৩৭ জন ঢাকার এবং ৪ হাজার ৭৯৯ জন ঢাকার বাইরে।

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৮০১ জন। তাদের ১ লাখ ৭১৭ জন ঢাকায় এবং ১ লাখ ৭৭ হাজার ৮৪ জন ঢাকার বাইরে।