ডেঙ্গু রোগে যেসব খাবার উপকার করবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
ডেঙ্গু হলো মশাবাহিত সংক্রমণ। এই ডেঙ্গু ভাইরাসের কারণে দেখা দেয়। স্যাঁতস্যাঁতে পরিবেশে এই মশার জন্ম ও বংশ বিস্তার বেশি হয়। ডেঙ্গু ভাইরাস সাধারণত এডিস ইজিপ্টাই প্রজাতির স্ত্রী মশার ছড়ায়। এই রোগ থেকে বাঁচতে মশার বংশ বিস্তার করতে এমন সব জায়গা পরিষ্কার রাখা জরুরি। এক্ষেত্রে মশা তাড়ানোর ওষুধ ব্যবহার, কোথাও পানি জমে থাকলে তা পরিষ্কার করা, এমন পোশাক পরা যা পুরো শরীর ঢেকে রাখে, এ ধরনের কিছু উপায় মেনে চলা জরুরি। তবে আক্রান্ত হয়ে গেলে আপনাকে অবশ্যই ডেঙ্গু দূর করে এমন সব উপকারী ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে।
ডেঙ্গুর লক্ষণ
ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে ফ্লুর মতো উপসর্গ যেমন প্রচণ্ড জ্বর, পেশীতে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মারাত্মক লক্ষণ যেমন রক্তক্ষরণ, রক্তের প্লাটিলেট কমে যাওয়া, প্লাজমা লিকেজ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
ডেঙ্গু রোগে যেসব খাবার উপকারী
এমন কোনো ভ্যাকসিন এখনও আবিষ্কৃত হয়নি যা সম্পূর্ণরূপে ডেঙ্গু প্রতিরোধ করতে পারে। তবে কিছু খাবার আছে যা আপনাকে ডেঙ্গু রোগ থেকে সেরে উঠতে সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি খাবার সম্পর্কে-
পোরিজ
আমাদের শরীরের ভেতর থেকে শক্তি ধরে রাখতে কাজ করে পোরিজ। এটি খাওয়া এবং হজম করা খুবই সহজ। এতে থাকা বিভিন্ন কার্যকরী পুষ্টি উপাদান ভাইরাসকে দূরে রাখতে কাজ করে। তাই ডেঙ্গু থেকে সেরে উঠতে খাবার হিসেবে পোরিজ রাখতে পারেন। ভেতর থেকে শক্তি জোগালে ভাইরাসের সঙ্গে লড়াই করা সহজ হবে।
ব্রোকলি
ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী সমৃদ্ধ ব্রোকলি রক্তে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে কাজ করে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর জন্য এটি অত্যন্ত জরুরি। তাই ডেঙ্গুর সঙ্গে লড়াই করার জন্য খাবারের তালিকায় রাখুন ব্রোকলি। সবুজ এই সবজিতে পাবেন আরও অনেক উপকারিতা।
কিউই ফল
কিউই ফলে থাকে পর্যাপ্ত ভিটামিন এ, ভিটামিন ই, এবং পটাশিয়াম। এসব উপাদান শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে কাজ করে। সেইসঙ্গে নিয়ন্ত্রণে রাখে রক্তচাপও। কপার সমৃদ্ধ এই ফল রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়াতে কাজ করে। যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়।
ডাবের পানি
ডেঙ্গু রোগের কারণে সৃষ্টি হতে পারে পানিশূন্যতা। এক্ষেত্রে উপকারী হতে পারে ডাবের পানি। প্রয়োজনীয় সমস্ত খনিজ ও ইলেক্ট্রোলাইটস রয়েছে এই পানিতে। তাই ডাবের পানি খেলে তা শরীরে পানির ঘাটতি দূর করতে কাজ করে।
বেদানা
বেদানায় থাকে প্রচুর আয়রন, যা আমাদের রক্তের জন্য অত্যন্ত উপকারী। শরীরে প্রয়োজনীয় শক্তি জোগানো এবং রক্তে প্লাটিলেটের সংখ্য বাড়ানোর জন্য এই ফল খেতে পারেন। বেদানা খেলে তা ডেঙ্গুর কারণ সৃষ্ট ক্লান্তি ও অবসাদ দূর করতে সাহায্য করে।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








