ডেঙ্গুজ্বরে প্রাণ হারালো ভিকারুননিসার ছাত্রী অস্মিতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আজ বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী অস্মিতা বেগম (১৩)।
অস্মিতা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আমানাত মাওলা ও কবি-ছড়াকার হেনা নুরজাহানের বড় মেয়ে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মিলেনিয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই কিশোরী। টানা ছয়দিন লাইফ সাপোর্টে থেকে অবশেষে মৃত্যুর কাছ হার মানতে হলো অস্মিতাকে।
জানা গেছে, অস্মিতার পৈতৃক বাড়ি ঢাকার আজিমপুরে। সম্প্রতি অস্মিতাসহ তার বাবা-মা ও ছোটবোন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তাদের ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্মিতার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মিলেনিয়াম হাসপাতালে। সেখানে ছয়দিন লাইফ সাপোর্টে ছিল সে। অবশেষে তার মৃত্যু হয়।
অস্মিতার বাবা প্রকৌশলী আমানাত মাওলা বলেন, ডেঙ্গু জ্বরে পরিবারের সবাই আক্রান্ত হই। অস্মিতাকে উন্নত চিকিৎসার জন্য মিলেনিয়াম হাসপাতালে ছয়দিন আগে ভর্তি করি। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন সে অবস্থায় মারা যায়।
জানা গেছে, ঢাকার আজিমপুর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই দফা জানাজা শেষে অস্মিতার লাশ সিলেট নিয়ে আসা হবে। এখানে জানাজা শেষে আপার (হেনা নুরজাহান) ইচ্ছা অনুযায়ী হযরত শাহজালাল (র.) দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে।
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






