ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৮:৪০:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ডেঙ্গুতে আজও ৮ জনের প্রাণ গেল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৩ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এক হাজার ১৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ১৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ২২৯ জন এবং সারাদেশে ৯৩৩ জন। 

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৪৩৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ২৪৪ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ১৯৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন ঢাকাতে এবং চারজন সারা দেশে মারা যান।

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ৬৯৮ জন। তাদের ১ লাখ ৬ হাজার ৪২ জন ঢাকায় এবং ১ লাখ ৯৭ হাজার ৪৯৪ জন ঢাকার বাইরে।