ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২০:৩৮:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৩৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে  ভর্তি হয়েছেন ১৩৪ জন।
বৃহস্পতিবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ১২২ জন এবং ঢাকার বাইরের ১২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫০৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৫৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৩২৭ জন। মারা গেছেন ২১ জন।

এর আগের দিন বুধবারও ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়। ওইদিন হাসপাতালে ভর্তি হন ১৪৭ জন।

উল্লেখ্য, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।