ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১০:৫৩:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

ডেঙ্গুতে আরও ১২ জনের প্রাণ গেল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৩ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৭৫ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ হাজার ১৪৯ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮১ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৫৩৯ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ৯৩৬ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ২ হাজার ৩৯১ জন ঢাকার এবং ৫ হাজার ৭৫৮ জন ঢাকার বাইরে। 

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৪২ হাজার ৮৯ জন। তাদের ৯২ হাজার ৫৪৪ জন ঢাকায় এবং ১ লাখ ৪৯ হাজার ৫৪৫ জন ঢাকার বাইরে।