ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩০:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

ডেঙ্গুতে ইডেন কলেজের আরেক ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইডেন মহিলা কলেজের আরেক ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম ইভা আক্তার (২৪)। রোববার রাতে ঢাকার মুগদা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইভা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের খালেক মোল্লার মেয়ে। তিনি ইডেন মহিলা কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী ছিলেন। বাবা-মা আর বোনের সঙ্গে ঢাকার আহম্মদবাদে থাকতেন।

ইভার ফুপাতো ভাই ফাহিম শেখ সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার ইভার জ্বর হলে পরের দিন তাকে ঢাকার মুগদা ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর তার ডেঙ্গু শনাক্ত হলে সেখানেই চিকিৎসা নিচ্ছিল। রোববার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, আজ সোমবার সকাল ১০টার দিকে টঙ্গিবাড়ীর হসাইল গোবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে গতকাল রোববার বিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইডেন কলেজের ছাত্রী শান্তা তানভির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মারা যান। তিনি ইডেন কলেজের অ্যাকাউন্টিং দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। থাকতেন ঢাকার হাজারীবাগে। তার গ্রামের বাড়ি গাজীপুরে।