ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১০:২২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ডেঙ্গুতে গত একদিনে তিন মৃত্যু, আক্রান্ত ১৯২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত একদিনে দেশে আরও ৩ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ জনে। একই সময়ে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন রোগী নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯২২ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারন্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব কথ্য জানা গেছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতলে মোট ভর্তি ৯২২ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৪৩ জন ও ঢাকার বাইরের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭৯ জন।

এছাড়া সারাদেশে ভর্তি হওয়া ১৯২ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ৪৩ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ১১৯ জন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ৩০ জন।