ডেঙ্গুতে জবির সাবেক শিক্ষার্থী সানজিদার মৃত্যু
জবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩১ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী সানজিদা ইসলাম মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। একবছর আগে তার মাস্টার্স শেষ হয়। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ঢাকার উত্তরায় থাকতেন।
বুধবার (৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন সানজিদা ইসলাম। প্রথমে ঢাকার মহাখালীতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢামেকে স্থানান্তরিত করা হয়। এরপর আইসিইউতে নেওয়ার ২০-২৫ মিনিট পর তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী, স্বামীর বাড়ি মেহেরপুরে তাকে দাফন করা হবে।
এবিষয়ে তার স্বামী তাজ বলেন, দীর্ঘদিন সানজিদার জ্বর আসতো, যেতো। একই সাথে বিগত কয়েকমাস যাবত ওর রক্তের ইনফেকশনের চিকিৎসা চলছিল। আজ হঠাৎই তার অবস্থার অবনিত হয়। সর্বশেষ ঢামেকে আইসিইউতে নেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসে। এরই মধ্যে সানজিদা আমাদের ছেড়ে চলে যায়। এসময় সানজিদার বিদেহী আত্মার জন্য দোয়ার কথাও বলেন তাজ।
একই বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, আপু ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেন। প্রথম অবস্থায় মহাখালীতে চিকিৎসাধীন ছিলেন। এরপর এখানে আনা হয়। উনার পরিবারের লোকজন হাসপাতালে এসেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজামুল হক বলেন, বিষয়টি জানা মাত্র আমি হাসপাতালে যায়। তার পরিবারের সাথে কথা হয়েছে। আমাদের শিক্ষার্থীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাকে এখন তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার নেওয়া হবে।
সানজিদার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

