ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১১:২২:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

ডেঙ্গুতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১২ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের কোনো হাসপাতালে কেউ ভর্তি হয়নি।

শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিকে নতুন করে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হলেও বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ১১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ রোগী।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা গেছেন ১০৫ জন।