ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:০৮:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ১৭৯, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৭৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে আরও একজনের।

রোববার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৭৯ জন। এর মধ্যে ঢাকাতে ১৫৪ জন ও ঢাকার বাইরে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন সর্বমোট ৮৪০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৬৮০ জন ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ও ১৬০ জন ডেঙ্গু রোগী অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বমোট ২২ হাজার ৪৯৮ জন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৫৭১ জন রোগী। এ ছাড়া এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৭ জনের।