ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১০:৫৩:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ১ অক্টোবর ২০২৩ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ জন মারা গেছে। এর মধ্যে রাজধানীতে ৯ জন এবং এর বাইরে ৮ জন রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে  হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৮৮২ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৬২৯ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৫৩ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। 
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১২০ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬ হাজার ২৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ২ লাখ ৬২ হাজার ৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৩ হাজার ৮৫১ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ২২   হাজার ৪৩৭ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত  এক হাজার ছয় জন মারা গেছেন। 
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৯২৫ জন। এর মধ্যে ঢাকায় ৮০ হাজার ৮৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ লাখ ১৫ হাজার ৮৪২ জন। 
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ঢাকায় ৮৭৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২ হাজার ৫৮৮ জন রয়েছেন।