ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৯:২০:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

ডেঙ্গুর কাছে হেরে গেলেন ফারজানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন ফারজানা হোসেন নামে এক নারী মারা গেছেন। সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।

এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজনে। যার মধ্যে ছয়জনই নারী।

ফারজানা সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের মিরপুর শাখার ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন।

ডেঙ্গুতে আক্রান্ত হলে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয় ফারজানাকে। পরে আইসিইউতে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ফারজানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুল খান। তিনি বলেন, রাত আড়াইটার দিকে ফারজানার মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়।

-জেডসি