ডেঙ্গুর প্রকোপ শিশুর জন্য ভয়াবহ, কী করবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন শত-শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, যাদের বেশিরভাগই শিশু। সাধারণত শিশুরা রোগের লক্ষণগুলো সঠিকভাবে বলতে পারে না বলে ঝুঁকি বেশি হয়। আর ডেঙ্গু প্রাদুর্ভাবের মধ্যে সামান্য অবহেলায় শিশুদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এ জন্য অভিভাবকদের বাড়তি সতর্ক থাকবে হবে।
শিশু জ্বরে আক্রান্ত। কখনও শিশুর শরীরে ১০২ ডিগ্রির উপর জ্বর দেখা যাচ্ছে। কিন্তু সর্দি-কাশি, ডায়রিয়া, প্রস্রাবে জ্বালাপোড়া, শরীরে ব্যথার উপসর্গ থাকছে না। তবুও ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে- শিশুর আদৌ ডেঙ্গু কি না?
শিশুর জ্বর আসার পর অভিভাবকরা একটি ভুল করে থাকেন। তারা চিকিৎসকের কাছে না গিয়ে দুই-তিন অপেক্ষা করেন। এরপর যখন চিকিৎসকের কাছে যান, তখন শিশুর শারীরিক জটিলতা বেড়ে যায়। আর এই দুই-তিন দিনে শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকলে, তার অবস্থা ভয়াবহ রূপ নেয়। প্লাজমা লিকেজ হয়, রক্তচাপ নেমে যায়। একদমই খেতে পারে না। যেটি খুবই খারাপ লক্ষণ।
মোটামুটি ডেঙ্গুর লক্ষণগুলো হলো- তীব্র জ্বর, জ্বরের সঙ্গে ঘাড়, গা, হাত-পা ব্যথা করে। অন্যান্য জ্বরে শিশুদের রক্তচাপ স্বাভাবিক থাকে। কিন্তু ডেঙ্গু জ্বরে রক্তচাপ নেমে যায়। সমস্যা হলো শিশুদের রক্তচাপ খুব সহজে মাপা যায় না। কারণ, সবার বয়স সমান নয়, সবার উচ্চতা সমান নয়, সবার ওজন সমান নয়। তাই সবার জন্য রক্তচাপ সমান হয় না।
রক্তচাপ ঠিক না থাকলে রোগী খুব দ্রুত খারাপ হয়ে যাবে। এর ফলে রোগীর শরীরের ভেতরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের রক্তক্ষরণ হবে, যেটি বাইরে থেকে দেখা যায় না। দ্রুতই শিশুর অবস্থা খারাপ হবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
এ জন্য পরীক্ষার মাধ্যমে যত দ্রুত সম্ভব ডেঙ্গু নিশ্চিত হতে হবে। এরপর চিকিৎসা শুরু করতে হবে। কিন্তু এলাকার ফার্মেসি থেকে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ কিনে খাওয়ালে বিপদ আরও বেড়ে যেতে পারে। তাই অবশ্যই সময় মতো চিকিৎসকের কাছে গিয়ে তার পরামর্শে চিকিৎসা গ্রহণ করেত হবে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








