ডেল্টার চেয়ে কম শক্তিশালী ওমিক্রন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
ভারতে প্রথম শনাক্ত করোনাভাইরাসের ডেল্টা ধরনের তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্ট কম শক্তিশালী। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক রিপোর্টে যুক্তরাজ্যের পাবলিক হেলথ সার্ভিস এই তথ্য সামনে এনেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
যুক্তরাজ্যের রিপোর্টে দাবি করা হয়েছে, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে যত মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ওমিক্রনের প্রভাবে তার চেয়ে ৫০ থেকে ৭০ শতাংশ কম মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।
এর থেকেই স্পষ্ট, ওমিক্রনের শক্তি ডেল্টার চেয়ে কম। তবে একই সঙ্গে ওই রিপোর্টে বলা হয়েছে, ওমিক্রনের সংক্রমণ ডেল্টার চেয়েও তীব্র। ফলে নতুন ভ্যারিয়েন্টে করোনা ছড়িয়ে পড়ছে বেশি।
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ অবশ্য একইসঙ্গে সতর্কবার্তাও জারি করেছে। সেখানে বলা হয়েছে, যে গবেষণায় এই ফলাফল মিলেছে, তা খুবই কম নমুনার ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। আর তাই ফলাফলটিকে প্রাথমিক হিসেব বলে ধরে নেওয়াই ভালো। এ বিষয়ে আরও গবেষণা হচ্ছে।
তবে একই সঙ্গে তাদের দাবি, এতোদিন ধরে ওমিক্রন নিয়ে যত গবেষণা হয়েছে, তার অধিকাংশতেই দেখা গেছে, ডেল্টার চেয়ে ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট কম শক্তিশালী।
অবশ্য শক্তি কম থাকলেও ওমিক্রন ডেল্টার চেয়ে দ্রুত সংক্রমিত হচ্ছে। ফলে নতুন ভ্যারিয়েন্টকে দুর্বল ভেবে অবহেলা করলে চলবে না বলে জানিয়েছে লন্ডনের স্বাস্থ্য বিভাগ। এর পাশাপাশি সামাজিক বিধিনিষেধগুলোও মেনে চলতে হবে।
যুক্তরাজ্যের রিপোর্টে দাবি করা হয়েছে, তরুণদের মধ্যে অথবা অপেক্ষাকৃত কম বয়সীদের মধ্যে ওমিক্রন ছড়ানোর প্রবণতা বেশি। হাসপাতালে যাদের ভর্তি করতে হয়েছে, তার মধ্যেও তরুণের সংখ্যা বেশি।
স্বাস্থ্য বিভাগ বলছে, করোনার দু’টি ডোজ টিকা নেওয়া থাকলেও ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ফলে বুস্টার ডোজের ওপর জোর দেওয়া হচ্ছে। দ্রুত সকলকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার গবেষণাতেও ওমিক্রন নিয়ে একই ধরনের ফলাফল পাওয়া গিয়েছিল। কিন্তু কোনো দেশই ওমিক্রনকে অবহেলা করছে না। কারণ ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমক ক্ষমতা বেশি।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ




