ঢাকা আলিয়া রণক্ষেত্র, সেনা-পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানীতে আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, এ পর্যন্ত আহত শিক্ষার্থী থেকে চিকিৎসা নিচ্ছে ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আলিয়া মাদরাসার সংঘর্ষের ঘটনায় সাতজন শিক্ষার্থী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। আহতরা হলেন, সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।
সংঘর্ষের ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে মাদরাসা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকেও মাদরাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে চকবাজার থানার একটি সূত্র জানা যায়, আলিয়া মাদরাসায় একটি হলে মিলাদ মাহফিলের আয়োজন করে কিছু ছাত্ররা। সেই সময় মাদরাসার ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি মাদ্রাসার পাশে একটি মাঠে বিভিন্ন জিনিসপত্র রাখাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে আলিয়া মাদরাসা এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী অবস্থান নিয়েছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী




