ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:২০:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

ঢাকা উত্তর সিটির মেয়র হলেন আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩২ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

১২৯৫ কেন্দ্রের সবগুলোর ফলে নৌকা প্রতীক নিয়ে  আতিকুল ইসলাম পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

গণনা শেষে বৃহস্পতিবার মধ্যেরাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত নির্বাচন কমিশনের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্ট পদগুলোতে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে নির্বাচন কমিশন সচিবের অনুমান এই নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে ।

-জেডসি