ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৬:১০:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের সালনা এলাকবায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল ১০টার কিছু আগে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস। তিনি জানান, রংপুর থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি সালনা এলাকায় এসে পৌঁছার পর ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে এই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাইনচ্যুত বগিটি উদ্ধারে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বগিটি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানা গেছে।

-জেডসি