ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৯:০৬:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে রাস্তায় ইডেনের ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ইডেন কলেজের ছাত্রীদের বিক্ষোভ মিছিল

ইডেন কলেজের ছাত্রীদের বিক্ষোভ মিছিল

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ইডেন কলেজের ছাত্রীরা। ইডেন কলেজ থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজের দিকে যেতে চাইলে নিউমার্কেটের ব্যবসায়ীরা বাধা দেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তারা নীলক্ষেত মোড়ে জড়ো হন। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘ঢাকা কলেজে হামলা কেন’ শ্লোগান দিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করেন। 

মিছিল নিয়ে নিউমার্কেটের দিকে এগিয়ে গেলে ব্যবসায়ীরা ছাত্রীদের ধাওয়া দেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে এলে পিছু হটেন ব্যবসায়ীরা।
 
ইডেন কলেজের ছাত্রী ঐশ্বর্য মালাকার বলেন, ‘নিউমার্কেটে কিছু কিনতে গেলে ব্যবসায়ীরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। যেকোনো বিপদে ঢাকা কলেজের ভাইয়েরা আমাদের জন্য এগিয়ে আসেন। তাই আজ তাদের বিপদেও আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা এ হামলার বিচার চাই।’

উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এরপর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আবারও ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মীরা সংঘর্ষে জড়ান। মুখোমুখি অবস্থান নিয়ে তাদের ইটপাটকেল ছুড়তে দেখা যায়। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান।