ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৯:৪৭:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-গোপালগঞ্জ রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০১ এএম, ২০ মে ২০২৬ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

‘অভিযাত্রী’ নামে নতুন ট্রেন পাচ্ছে গোপালগঞ্জবাসী গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী’ নামে নতুন একজোড়া কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

পদ্মা সেতু হয়ে চলাচলকারী এই ট্রেন চালু হলে রাজধানীর সঙ্গে গোপালগঞ্জের সরাসরি রেল যোগাযোগে যুক্ত হবে নতুন মাত্রা।

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, ট্রেনটির নম্বর হবে ১৩৫/১৩৬ এবং এতে থাকবে ৮টি কোচ। মোট ৬০৯টি আসন নিয়ে যাত্রা শুরু করবে নতুন এই কমিউটার ট্রেন।

প্রাথমিক সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ট্রেনটি ছাড়বে প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে এবং গোপালগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। ফেরার পথে গোপালগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে শনিবার।

পদ্মা সেতু রেলপথে চলাচলকারী ‘অভিযাত্রী’ পথে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা ও মহেশপুর স্টেশনে যাত্রাবিরতি করবে।

রেলওয়ে সূত্র বলছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে গোপালগঞ্জের যাত্রীদের সময় ও খরচ কমবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবার জন্য রাজধানীতে যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে। স্থানীয়দের মতে, বহুদিনের প্রতীক্ষিত এই ট্রেন চালু হলে গোপালগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।