ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:০৮:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৮ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় দেড় মাস সময় কাটিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি।

রোববার (৭ মে) মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

চলতি বছরের ২১ মার্চ নিজের অসুস্থ মা এবং শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় আসেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি।

ঢাকায় এসে প্রথমে খালেদা জিয়ার গুলশানের বাসায় ওঠেন। পরদিন মাকে দেখতে বনানীর বাসায় যান। ঈদের কয়েক দিন আগে লন্ডন থেকে সিঁথির দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও ঢাকায় আসেন। তারাও মায়ের সঙ্গে লন্ডন ফিরে গেছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো। তার মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে লন্ডনে বসবাস করছেন সিঁথি।