ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৬:৫৬:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ এএম, ৭ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঢাকার লেনে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার (৬ মে) দুপুরের পর থেকে এই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়।

মহাসড়ক এলাকা ঘুরে দেখা যায়, অতিরিক্ত ভাড়া দিয়েও যাত্রীরা গাড়ি পাচ্ছেন না। হাজার হাজার যাত্রী সড়কের পাশে দাঁড়িয়ে আছেন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে গন্তব্যে যাচ্ছেন।

এছাড়া মহাসড়কে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে সল্লা পর্যন্ত ৭ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ বেশি রয়েছে।

রফিক নামে এক যাত্রী বলেন, ‘স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া দিয়েও গাড়ি পাওয়া যাচ্ছে না। ঠেলাঠেলি করে খোলা পিকআপে চড়ে গন্তব্যে যেতে হচ্ছে। এতে নারী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়ছেন।’


বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘সকালে যানবাহন ও যাত্রীর চাপ না থাকলেও দুপুরের পর থেকে তা বেড়েছে। তবে যানজট যেন না হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করছে।’