ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৪:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি

চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ৬১ জন লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন-
পদের নাম ও পদসংখ্যা: সহকারী প্রকৌশলী (পুর) পদে ১০ জন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৩ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১ জন, উপসহকারী প্রকৌশলী (পুর) পদে ৩৪ জন, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৪ জন ও উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৯ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদনের বয়স : প্রার্থীর বয়স ১ মে ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা-শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: সহকারী প্রকৌশলী (পুর), সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদের আবেদন ফি ১০০০ টাকা। আর উপসহকারী প্রকৌশলী (পুর), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ও উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। ফি দিতে হবে টেলিটকের প্রিপেইড মুঠোফোন থেকে।

আবেদনের নিয়ম: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: আগ্রহীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।