ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
তীব্র যানজটের কবলে পড়েছে শত শত মানুষ। বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় রাত থেকে সকাল পর্যন্ত দুই দফায় সেতুতে টোল আদায় বন্ধ ছিলো। এতে মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন বাসযাত্রীরা। মঙ্গলবার সকালেও যানবাহনের চাপ বাড়তে দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় সোমবার মধ্যরাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও সকালে সিরাজগঞ্জের সেতু পশ্চিমের টোল আদায় বন্ধ থাকায় এ বিড়ম্বনায় পড়েন গাড়িচালক ও যাত্রীরা।
সরেজমিনে মঙ্গলবার সকালে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব, জোকারচর, হাতিয়া, সল্লা, এলেঙ্গা ও রাবনা বাইসপাস এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ ও দীর্ঘ সারি দেখা যায়।
এ ছাড়াও উত্তরবঙ্গ থেকে আসা ঢাকামুখী কাঁচামালের ট্রাকগুলো বেশি বিপাকে পড়ে। উত্তরবঙ্গগামী যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েন। তবে যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা কাজ করছেন।
পুলিশ ও গাড়িচালকরা জানান, সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টির কারণে মহাসড়কে গাড়ি ধীরগতিতে চলাচল করায় চাপ বেড়ে যায়। অন্যদিকে সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় সেতুর টোল আদায় আধাঘণ্টা বন্ধ থাকে।
বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর থেকেই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে বঙ্গবন্ধু সেতুতে রাতে পূর্ব টোল প্লাজায় এবং সকালে পশ্চিম পাড়ে টোল আদায় বন্ধ ছিল। ফলে সেতু পূর্বপারে মহাসড়কে ভোর রাত থেকে যানজট সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সিরাজগঞ্জ অংশে মহাসড়কে যানজটের কারণে সেতুর উভয় পাড়ে দুই দফায় টোল আদায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। এর ফলে সেতুর পূর্ব পাড়ে গাড়ির চাপ বেড়ে যায়। পুলিশ যানজট নিরসনে কাজ করছে। তিনি জানান, বেলা বাড়ার সাথে সাথে চলাচল কিছুটা স্বাভাবিক হয়। পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



