ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৪:৩৪:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

ঢাকা বিমানবন্দর থেকে রোহিঙ্গা নারী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৫০ এএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে বিমানবন্দরের ভেতর থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাকে আটক করেন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি (মিডিয়া) তারিক আহমেদ আস সাদিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক রোহিঙ্গা নারীর নাম রামিদা বেগম। তার বাড়ি মিয়ানমারের মংদু এলাকায়। তিনি গত একবছর ধরে বাংলাদেশে বসবাস করছেন।

তারিক আহমেদ আরো জানান, সম্প্রতি ওই নারী যশোরের মনিরামপুর এলাকায় ভুয়া ঠিকানা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করেছেন। চট্টগ্রামের চার আদম ব্যবসায়ীর মাধ্যমে বাংলাদেশি ৪০ হাজার ও মালয়েশিয়ার ৭ হাজার রিঙ্গিত দিয়ে সে দেশের ভিসা করান। মঙ্গলবার মালিন্দ এয়ারের ওডি-১৬১ ফ্লাইটে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।

ওই চার আদম ব্যবসায়ী হলেন-আল হাফিজ আব্দুল রহিম, মো. আমির হোসেন, ফুরকান ও জয়নাল। মঙ্গলবার রাতে আল হাফিজ আব্দুল রহিম তাকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে বিমানবন্দরে নিয়ে আসেন।