ঢাকা বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার
ঢাকা বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার করোনায় আক্রান্ত
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের একজন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রোববার এ বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আক্রান্ত চিকিৎসক গত ১৫ এপ্রিল সৌদি আরব থেকে ফিরে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন। ধারণা করা হচ্ছে, ওইসব যাত্রীদের কারও মাধ্যমে তিনি আক্রান্ত হতে পারেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ বলেন, ‘১৫ এপ্রিল সৌদি এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে করে ৩২২ জন বাংলাদেশে আসেন। তাদের মধ্যে ৩০৯ ছিলেন শ্রমিক ও ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি। আর বাকি ১৩ জন ছিলেন সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশি নারী কেবিন ক্রু। ৩০৯ জনকে আশকোনা হজ ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৩ জন কেবিন ক্রুকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’
শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘সৌদি থেকে আসা বিশেষ ফ্লাইটের ওই যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা। এদের মধ্য থেকেই পরে এক চিকিৎসক সর্দি-জ্বরে আক্রান্ত হন। তিনি ১৫ এপ্রিলের পরে আর বিমানবন্দরে আসেননি।’
তিনি আরও বলেন, ‘গত ২৩ এপ্রিল রাতে ওই চিকিৎসকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি ছাড়াও বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের আরও তিনজনের করোনা পরীক্ষা করানো হয়েছে। এদের মধ্যে দুইজনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাকি একজনের রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি।’
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু








