ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস সতর্কতায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
আজ সোমবার সকালে শিক্ষকদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সভা শেষে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, এই সময়ের মধ্যে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করে পরীক্ষা নেওয়া হবে। তবে হলগুলো খোলা থাকবে।
উপাচার্য আরও বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের কারণে আমাদের শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। এই আতঙ্কের মাঝেই আমরা কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা আগামী ২৮ মার্চ পর্যন্ত সাময়িক স্থগিত করা হলো। আগামী গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে সমন্বয় করে এই সময়টা পুষিয়ে নেওয়া হবে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে হুমকির মুখে না পড়ে সেই লক্ষ্যে শিক্ষা ক্যালেন্ডার পুনর্বিন্যাস করা হবে।’
সভায় ঢাবির সব বিভাগের চেয়ারপারসন, হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







