ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৩:৪৯:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট৷ শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অননুমোদিতভাবে কাজে যোগদান না করার কারণে চার শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। আর এক শিক্ষককে অব্যাহতি দেয়া হয় তার আবেদনের পরিপ্রেক্ষিতে।

চাকরি থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন−পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইয়াসমিন আকতার ও মো. মহসীন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসির ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজমেরী ফেরদৌস।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই পাঁচ শিক্ষককে অব্যাহতির সিদ্ধান্ত চূড়ান্ত হয়৷

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষা ছুটিতে থাকা এবং নির্দিষ্ট সময়ে চাকরিতে যোগ না দেয়ায় এই সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

-জেডসি