ঢাকা বিশ্বের ৫ম দূষিত শহর, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণের মধ্যে আবারও উদ্বেগজনক অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১৬৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
ঢাকার বাতাসের মান বর্তমানে খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের ঝুঁকিতে থাকলেও মাঝে কিছুটা উন্নতি দেখা গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির আবারও অবনতি হয়েছে।
তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর ২৯৬। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো স্কোর ২৮২ নিয়ে। তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই স্কোর ১৯৩ এবং চতুর্থ অবস্থানে নেপালের রাজধানী কাঠমান্ডু স্কোর ১৭৮ নিয়ে।
একিউআই অনুযায়ী বায়ুমানের শ্রেণিবিন্যাসে ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১–৪০০ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ২০১ এর বেশি একিউআই স্কোর হলে তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং সাধারণ মানুষকেও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।
পরিবেশবিদরা মনে করছেন, শিল্পায়ন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ ও ধুলাবালি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বর্তমানে দূষণের প্রধান কারণ হিসেবে যানবাহনের নির্গমন, ইটভাটা ও নির্মাণ ধুলা চিহ্নিত করা হয়েছে।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল






