ঢাকা-১৭ উপনির্বাচনে ভোটারের উপস্থিতি কম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। তবে প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা যাচ্ছে।
সোমবার (১৭ জুলাই) ঢাকা ১৭ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বেলট পেপারে সিল দিয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। ভোট শুরু হওয়ার আগে কেন্দ্রেগুলোতে ভোটারদের তেমন একটা উপস্থিতি ছিল না। সকালে ভোট দিতে আসা বেশিরভাগ ভোটার বয়স্ক।
কেন্দ্রের কোন বুথে ভোট দিবেন ভোটাররা সে বিষয়ে সাহায্য করতে কেন্দ্রের বাহিরে প্রার্থীদের এজেন্টদের ভোটারদের সাহায্য করতে দেখা গেছে। ভোট শুরুর এ সময় ঢাকা ১৭ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে কোন ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি।
এই গুলশান মডেল স্কুলের কেন্দ্রের ৬৪ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমরান ইবনে রাজ্জাক জানান এই তার কেন্দ্রে ভোটার সংখ্যা ২৫৮৯ ভোটার (পুরুষ)। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে বলে আশা করছি।
ভাসানটেক এলাকার দেওয়ান পাড়ার লিটল চাইল্ড স্কুল, ঢাকা মডার্ন আইডিয়াল স্কুল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে ভোটার সংখ্যা খুবই কম দেখা গেছে।
ভোটকেন্দ্রের সামনে অবস্থানরত সরকারি দলের নেতাকর্মীরা বলেন, সকাল থেকে ভোটারের আগমন একটু কম। আবার সকালে হয়েছে বৃষ্টি এই দুই কারণে ভোটারদের আগমন একটু কম। আমরা আশা করছি বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের আগমন বাড়বে।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ব্যালট পেপারের মাধ্যমে। এ উপ-নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি মনিটরিং করবে ইসি।
ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন- জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মো. রাশিদুল হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন, স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম), ট্রাক প্রতীকের মো. তারেকুল ইসলাম ভূঞা, বাংলাদেশ কংগ্রেস-এর ডাব প্রতীকের মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপি’র সোনালী আঁশ প্রতীকের শেখ হাবিবুর রহমান এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সিকদার আনিসুর রহমান এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











