ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:১৮:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ঢাকার কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে ১২ ঘন্টা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৯ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার

তিতাস গ্যাস সরবরাহ শাটডাউন নোটিশ-জিটিসিএলের সাভারের আমিনবাজার সিজিএসে জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তিতাস সিস্টেমে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে। এ কারণে রাজধানী ও পাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।

আজ বুধবার এ তথ্য জানান তিতাসের পরিচালক অপারেশন কামরুজ্জামান।

তিনি বলেন, আমিনবাজার সিজিএসে জরুরি মেরামত কাজের জন্য ঢাকা শহরের পশ্চিমাংশ-শ্যামলি, গাবতলী, ধানমন্ডি, ঝিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারিবাগ ও এর সংলগ্ন আশেপাশের এলাকা এবং হেমায়েতপুর, সাভার এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা বিরাজ করবে।