ঢাকার গুলিস্তানে বোমা হামলার দায় স্বীকার আইএসের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তানে গতকাল সোমবার রাতে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস। ওই হামলায় তিনজন পুলিশ সদস্য আহত হন। সোমবার মোহাম্মদপুরের বসিলায় একটি বাড়িতে জঙ্গিদের ধরতে কমান্ডো অভিযানের প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইএস। খবর জাপান টাইমসের।
ওই হামলার দায় স্বীকার করে আইএসের একটি ঘোষণা আজ মঙ্গলবার টুইট করেছেন সাইট ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা রিটা কাটজ। আইএসের গতিবিধি বিশ্লেষণকারী রিটা ওই ঘোষণাকে আইএসের বক্তব্য দাবি করে সেটির একটি স্ক্রিনশটও দিয়েছেন।
রিটা কাটজ তার টুইট বার্তায় লিখেন, ঢাকায় পুলিশের ওপর বোমা হামলার মধ্য দিয়ে ২০১৭ সালের মার্চ মাসের পর এই প্রথম বাংলাদেশে হামলা চালালো আইএস। শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার এক সপ্তাহের বেশি সময় পর এমন হামলার ঘটনা ঘটলো, যখন দক্ষিণ এশিয়ায় আইএসের হুমকি বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গতকাল রাত ৮টার দিকে গুলিস্তানে বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্সের সামনে ককটেল বোমা হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় ওই এলাকায় দুই মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া ঘটনার সময় ওই এলাকার সার্জেন্ট আহাদ পুলিশ বক্স লক্ষ্য করেও বোমা হামলা চালানো হয়।
আহতরা হলেন- ট্র্যাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও মো. লিটন এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৬)। তাদেরকে প্রথমে রাজারবাগ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের মার্চ মাসে সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আইএস।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





