ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৯:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

ঢাকার যে সব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উন্নয়ন প্রকল্পের কাজ করতে মাঝে মাঝেই রাজধানী ঢাকার নির্দিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। আজ রবিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এরজন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

-জেডসি