ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৪:৩৭:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার রাজধানী ঢাকার বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ১০ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার ঘণ্টা মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পাশের এলাকা এবং মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে মিরপুর-১৩ নম্বর সেক্টর পানির ট্যাঙ্কি পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকায় সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাসের স্বল্প চাপজনিত সমস্যা নিরসনে মিরপুর, পল্লবী, কালসী এলাকায় বিদ্যমান স্থানে নতুন পাইপলাইন স্থাপনের কাজ করা হবে। এ জন্য ওই এলাকাগুলোতে গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

-জেডসি