ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১১:২৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ঢাকার সড়কে প্রাণ গেলো পর্বতারোহী রেশমার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা রত্না (৩৩) নিহত হয়েছেন।শুক্রবার (০৭ আগস্ট) সকাল ৯টার দিকে সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান তিনি।  

জানা যায়, সকালে লেক রোড দিয়ে সাইক্লিং করার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার কে এ শহীদুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীদের দেয়া খবরে ট্রাফিক পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় এক নারীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তার নাম রেশমা রত্না। তিনি পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও পর্বতারোহী। আমরা রেশমার দুমড়েমুচড়ে যাওয়া সাইকেলটি উদ্ধার করেছি। তবে ঘাতক প্রাইভেটকারের সন্ধান এখনও মেলেনি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ কাজ করছে।

জানা গেছে, পেশাগত জীবনে তিনি স্কুল শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণসহ বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যক্রমে যুক্ত ছিলেন। গত বছর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন এবং তার কিছুদিন পরই লাদাখে দুটো ছয় হাজার মিটার বা ছয় কিলোমিটার উঁচু পর্বত আরোহণ করেন।

-জেডসি