ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৬:৫১:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ঢাকাসহ সারাদেশে বৃষ্টি থাকবে আরও ৩ দিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে রাজধানীসহ সারাদেশে গতকাল সোমবার মধ্যরাত থেকেই বৃষ্টিপাত হচ্ছে। আগামী আরও ৩ থেকে ৪ দিন সারাদেশে কম-বেশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ সোমবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সোমবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৪৩ মিলিমিটার রেকর্ড করা হয় পটুয়াখালীতে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, আরো ৩ থেকে ৪ দিন রাজধানীসহ সারাদেশে বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় কোথাও কোথাও অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার নাগাদ আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে তিনি জানান।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে বিচ্ছিন্নভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রাজধানী ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয় পূর্ব উত্তর পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

-জেডসি