ঢাকায় আজও আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৯ জুলাই ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীতে আবারও ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে আওয়ামী লীগ এবং পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা দল ও জোট। বুধবার (১৯ জুলাই) আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। আর রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।
বেলা তিনটায় আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হবে। শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে।
এদিকে সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে পদযাত্রা শুরু করবে বিএনপি। তার আগে সমাবেশ করবে দলটি। সমাবেশ শেষে পদযাত্রা আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশ বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতারা। বর্তমান ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা করেছে বিএনপি।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও বুধবারও রাজধানীতে কর্মসূচি পালন করবে বিএনপির সমমনা দল ও জোটগুলো। জাতীয় প্রেসক্লাব সামনে বেলা ১১টায় কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। কমলাপুর স্টেডিয়াম থেকে বিকেল চারটায় পদযাত্রা করবে ১২–দলীয় জোট। কমলাপুর স্টেডিয়াম সামনে থেকে দুপুর ১২টায় পদযাত্রা করবে জাতীয়তাবাদী সমমনা জোট।
মতিঝিল নটর ডেম কলেজ এলাকা থেকে বেলা তিনটায় পদযাত্রা করবে গণফোরাম (মন্টু–সুব্রত–সাইয়িদ) ও পিপলস পার্টি। কারওয়ান বাজারের এফডিসি–সংলগ্ন দলীয় অফিস সামনে থেকে বেলা তিনটায় পদযাত্রা করবে এলডিপি।
পুরানা পল্টনের কস্তুরী গলি থেকে বেলা ১১টায় পদযাত্রা করবে লেবার পার্টি। বিকেল চারটায় শাহবাগ থেকে পদযাত্রা করবে বাংলাদেশ সাধারণ ছাত্র গণ অধিকার সংরক্ষণ পরিষদ। এছাড়াও পুরানা পল্টন মোড় থেকে বেলা ১১টায় কর্মসূচি পালন করবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


