ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৫ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকায় আসছেন। আর এর মধ্যে দিয়ে এক দশকে এটাই হবে পাকিস্তানের মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রথম ঢাকা সফর।
রোববার (২৪ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সম্মেলনে আট দেশের পক্ষে কারা থাকছেন জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, হিনা রাব্বানি খার ছাড়াও সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী বা তাদের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান, মিসরের একজন সহকারী মন্ত্রী, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল, নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী সম্মেলনে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।
হিনা রাব্বানির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি দ্বিপক্ষীয় সফরে আসছেন না। উনি আসছেন ডি-৮ সম্মেলনে। সুতরাং আমরা ডি-৮ নিয়েই আলাপ করব।’
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি সম্মেলনে যোগ দেবেন জানালেও তিনি কবে ঢাকা পৌঁছাবেন তা জানাননি পররাষ্ট্রমন্ত্রী।
এবারের সম্মেলনে ৬টি বিষয় নিয়ে আলোচনা হবে। এগুলো হলো-বাণিজ্য, কৃষি, পরিবহন, যোগাযোগ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, পর্যটন ও জ্বালানি নিরাপত্তা। সম্মেলনে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিরাপত্তার ওপর জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি খাদ্য নিরাপত্তার বিষয়টিও আলোচনায় থাকবে।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











