ঢাকায় এ বছর ১৮ ডেঙ্গু রোগীর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার সকাল পর্যন্ত এ সংখ্যা ছিল ১৪।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোলরুম ১৮ জনের মৃত্যুর কথা জানায়। তবে বেসরকারি তথ্যমতে এ সংখ্যা আরও বেশি।
এর আগে দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশের ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে বিদেশ থেকে ওষুধ আনা হচ্ছে, ওষুধের কোনও সংকট হবে না।
তিনি জানান, হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার জন্য ইতোমধ্যে দুই লাখ কীট আনা হয়েছে। কোথাও পরীক্ষার সমস্যা হবে না। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করা হয়েছে। সিটি করপোরেশন ভালোভাবে কাজ করছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতিদিন কয়েকশ’ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। সরকার পক্ষ জানানো হয়েছে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত এক হাজার ৬৪৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে শিশুসহ ছয় হাজার ৮৫৮ রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





