ঢাকায় এক বছরে পেঁয়াজের দাম বেড়েছে ৮০ শতাংশ
ইউ.এন.বি নিউজ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ঢাকায় এক বছরে পেঁয়াজের দাম বেড়েছে ৮০ শতাংশ
সরবরাহ সংকটের কারণে রাজধানী ঢাকার কাঁচাবাজারে গত বছরের তুলনায় গড়ে ৮০ শতাংশ বেড়েছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছরের একই সময়ের তুলনায় খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম ৮৫ শতাংশ এবং আমদানি করা পেঁয়াজের দাম ৭৫ শতাংশ বেড়েছে।
শুক্রবার ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ইউএনবির এ প্রতিবেদক দেখতে পান, দেশে উৎপাদিত প্রতি কেজি পেঁয়াজ ১৫০-১৬০ টাকা দরে এবং আমদানি করা পেঁয়াজ জাত ভেদে কেজি প্রতি ৬০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।
গত বছর একই সময়ে দেশি পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ২০-২৬ টাকা এবং আমদানি করা পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ২০ টাকা।
রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্রে জানা যায়, শুক্রবার দেশে উৎপাদিত নতুন পেঁয়াজ কেজি প্রতি ১২০-১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০০ টাকা বেশি। এছাড়া, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-১২০ টাকা দরে। যা ২০১৯ সালের এ সময়ে ছিল ২০ টাকা।
শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী শামসুর রহমান ইউএনবিকে বলেন, দেশি পেঁয়াজ এখনও বাজারে পুরোপুরি আসেনি এবং ভারতীয় পেঁয়াজেরও ঘাটতি রয়েছে।
‘দেশি পেঁয়াজ পুরোদমে বাজারে আসা শুরু করলে দাম ৩৫-৪০ টাকায় নেমে আসবে। ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করলে এক দিনেই দাম ৫০ টাকা কমে আসবে,’ দবি করেন তিনি।
শামসুর রহমান বলেন, বিপুল পরিমাণ পেঁয়াজ খেত থেকে তোলার অপেক্ষায় আছে। এগুলো তোলা হয়ে গেলে পেঁয়াজের দাম ধীরে ধীরে কমে আসবে।
পুরান ঢাকার দোকানি হাসিবুল ইসলাম পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য স্থানীয় সিন্ডিকেট এবং মজুতকারীদের দোষারোপ করেছেন।
তিনি বলেন, ‘আমরা পেঁয়াজ বেশি দামে বিক্রি করি কারণ পাইকারদের কাছ থেকে বেশি দামে কিনে আনি।’
‘আমরা গত বছর ২০-২৫ টাকায় পেঁয়াজ বিক্রি করেছি। তবে এ বছর তা বিক্রি করতে হবে ১৫০ টাকারও বেশি। সরকার কাঁচাবাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২২ থেকে ২৫ লাখ টন। দেশে বার্ষিক পেঁয়াজের উৎপাদন যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি গত দশকে আমদানি করা পেঁয়াজের পরিমাণও বেড়েছে।
গত বছর ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার ফলে পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়। দেশের বাজরগুলো এখনও সে ধাক্কা সামলাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যায়, ২০০৯ সালে আমদানি করা পেঁয়াজের পরিমাণ ছিলো ৪ লাখ টন। যা সাম্প্রতিক বছরগুলোতে ১১ লাখ টন ছাড়িয়েছে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









