ঢাকায় ঝুম বৃষ্টিতে জলজট, ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ২২ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে ভারী বর্ষণ হয়েছে। মুষলধারে পড়া বৃষ্টিতে অনেক সড়কে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন কর্মস্থল বা বিভিন্ন কাজে বাসা থেকে বের হওয়া মানুষ।
মঙ্গলবার সকাল ছয়টার পর ঝুম বৃষ্টি শুরু হয়। এই প্রতিবেদন লেখার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
ঢাকার মগবাজার ওয়ারলেস গেট থেকে মধুবাগে যাওয়ার রাস্তা পানিতে তলিয়ে গেছে। জলজটে একাকার সড়কটি। উপায় না পেয়ে মানুষ বেশি টাকা দিয়ে পানি পার হচ্ছেন। যান কম থাকায় অনেকে হাঁটু পানি মাড়িয়েই রাস্তা পার হচ্ছেন।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আদনান জানান, সকাল থেকে পানি পড়ায় তার বাসায় পানি ঢোকার উপক্রম হয়েছে। নিচতলায় বাসা হওয়ায় তিনি দুশ্চিন্তায় আছেন। আরও কিছু সময় পানি হলে বাসায় পানি ঢুকতে পারে। এদিকে চাকরিও বাঁচাতে হবে। উপায় না পেয়ে স্ত্রী সন্তানদের রেখেই অফিসের উদ্দেশে রওনা হন তিনি।
আদনান বলেন, জীবিকার তাগিদে ঘরে বসে থাকার উপায় নেই। তাই নিরুপায় হয়ে বৃষ্টি মাথায় নিয়েই নিজ নিজ গন্তব্যে রওনা হলাম।
সড়কে দেখা গেছে যারা ছাতা নিয়ে বেরিয়েছেন বৃষ্টি থেকে তাদের শরীরের উপরের অংশ বেচে গেলেও রক্ষা পায়নি নিচের অংশ। শরীরের নিচের অংশ পানিতে ভিজে গেছে তাদের। নিম্নআয়ের দিনমজুর, রিকশাচালক, গার্মেন্টসকর্মীদের অনেককে মাথায় পলিথিন মুড়িয়ে বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে দেখা গেছে। আবার অনেকে বৃষ্টিতে ভিজেই রওনা হয়েছেন নিজ নিজ মন্তব্য।
হাবিবুর রহমান নামে একজন বলেন, বর্ষার মৌসুমে এমনিতেই ঢাকার সড়কে চলা কঠিন তারপরেও অনেক জায়গায় কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করায় ভোগান্তি যেন আরও চরমে পৌঁছেছে।
শুধু মগবাজার নয়, ঢাকার সেন্ট্রাল রোড, মিরপুর রোড, কারওয়ান বাজার এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলজটের ফলে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী।
আবহাওয়া অফিস বলছে, আজ দিনভর রাজধানীতে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানীর বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ বলেন, বর্ষকাল চলছে। তাই দিনের যেকোনো সময়ই বৃষ্টি দেখা দিতে পারে। তিনি আরও জানান, আজ সকালে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত থেমে থেমে চলবে। দুপুরের পর একটু কমতে পারে। রোদের দেখা পাওয়ার সম্ভাবনা কম। বলা যেতে পারে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









