ঢাকায় বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় স্বাভাবিক অবস্থায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, আজ ঢাকায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় রাজধানীর বায়ুর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
এর আগে, গতকাল সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে ও আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল





