ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৫:৩৮:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৬১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই অভিযান চালায়। ওইসব অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে এবারের গ্রেপ্তার ৬১ জনের কাছ থেকে ২ হাজার ৬৬৭ পিস ইয়াবা, ১২৭ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪১ কেজি ১৩৯ গ্রাম গাঁজা ও ৫.২৫০ লিটার দেশি মদ জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।