ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২১:৪১:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪২৯ গ্রাম ৩০৯ পুরিয়া হেরোইন, ২ হাজার ১৬৯ পিস ইয়াবা, ১০০ কেজি ৪৯৫ গ্রাম ৬১ পুরিয়া গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও ৫৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা করা হয়েছে।