ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৭:৩৯:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৪৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।


গত ১৪ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় ২৫ হাজার ৯ শ’ ৫৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২ হাজার ৮ শ’ ৫০ জন উর্ত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ১০.৯৮ শতাংশ। বিজনেস স্টাডিজ অনুষদের অধীন গ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ২৫০টি।


বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU GA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।


ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ ১ থেকে ১২৭৫ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত নির্ধারীত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উর্ত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৮ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।


ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর এর মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।