ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলা ডিবিতে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি উত্তর তদন্ত করবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক এ তথ্য জানিয়ে বলেন, ডিএমপি কমিশনারের নির্দেশে মামলাটি সোমবার রাতেই ডিবি পুলিশকে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করবে।
এদিকে, ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবিতে সোমবার সকাল থেকেই বিক্ষোভে উত্তাল ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরপর রাতেও ক্যাম্পাস গরম করে রেখেছেন আন্দোলনকারীরা। ন্ধ্যার পর ক্যাম্পাসে মশাল মিছিল, রাজু ভাস্কর্যে প্রতিবাদী গান-কবিতায় সমাবেশ এবং মোমবাতি মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নিতে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের।
সহপাঠী ধর্ষণের ঘটনা জানাজানি হতে না হতেই সকাল থেকে প্রতিবাদ এবং ধর্ষকের বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ডাকসু ভিপিও মানববন্ধন করেন। ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ভিপি নুরুল হক নুর। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।
সবার একটাই দাবি, ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় যারাই জড়িত থাক তাদের চিহ্নিত ও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে সন্ধ্যার পর ক্যাম্পাসে মশাল মিছিল করে প্রগতিশীল ছাত্র জোট। এ সময় তারা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ছাত্র জোটের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে শামসুন্নাহার হলের সামনে দিয়ে মিছিল করে ভিসি চত্বরসহ ক্যাম্পাসজুড়ে মিছিল করে। মশাল মিছিলে ঢাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়কে নেতৃত্বে দেখা যায়।
অন্যদিকে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী গানে কবিতায় সমাবেশের আয়োজন করেন ‘পালাবদল’ নামে ২০১৩/১৪ সেশনের ঢাবি শিক্ষার্থীরা। সেখানে একে একে বিপ্লবী ও প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
অন্যদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডাকসুর জিএস গোলাম রাব্বানীর নেতৃত্বে মোমবাতি জ্বালিয়ে নিপীড়নবিরোধী পদযাত্রা ও আলোক প্রজ্বলন মিছিল ডাকসু চত্বর থেকে বেরিয়ে শহীদ মিনারে অবস্থান নিতে দেখা যায়।
ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ডাকসুর নেতাসহ সাধারণ শিক্ষার্থীরা শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন।
উল্লেখ্য, রবিবার কুর্মিটোলা এলাকায় বিশ্ববিদ্যালয় বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন ঢাবি শিক্ষার্থী। তিনি বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের দোতলা বাসে (ঢাবি-টঙ্গী রুট) বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় কুর্মিটোলায় বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







